রামগড় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

রতন বৈষ্ণব ত্রিপুরা

২১ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম


রামগড় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

 

রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, ওসি মইন উদ্দিন, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, রামগড় স: কলেজের অধ্যাপক মো: রাজ্জাক, রামগড় রেঞ্জের প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম, স্থানীয় সাংবাদিক করিম শাহ্, বাজার মনিটরিং অফিসার, বাজার কমিটির সদস্য শাহআলম।

অপরদিকে- উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ২১ অক্টোবর পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে অরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগণ প্রমূখ।

 

Ads