খাগড়াছড়িতে জাতীয় শিশু অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
খাগড়াছড়িতে জাতীয় শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির অনুষ্ঠানে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী খান, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


































