দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেফতার
০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবীরের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শুনানির আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানোর পর দু তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলাটি তদন্তের জন্য আগামী ২৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী, আসিবুর রহমানের নামে মোট ১১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ২৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ১৮৩ টাকা। দুদকের হিসাবে, তার নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, শাজাহান খান নৌপরিবহনমন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ছেলে আসিবুর রহমানকে এসব সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। তবে এসব অভিযোগ এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আসিবুর রহমানের সম্পদ ও আয়সংক্রান্ত তথ্য অনুসন্ধান করা হয়।
এর আগে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।



































