রামগড়ে পদোন্নতি শিক্ষকের বিদায় সংবর্ধনা
০১ অক্টোবর ২০১৯, ০৩:১১ পিএম
ছবি-সংগৃহীত
রামগড় বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মিসেস নিলুফা আক্তার এর পদোন্নতি করায় বিদ্যালয় প্রাঙ্গনে আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ১-২-৩ ওয়ার্ডের সংরক্ষিত পৌর কাউন্সিলর বিবি আয়শা এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উম্্রাচিং চৌধুরী, দক্ষিণ লামকু পাড়া স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চ:দা) সামিমা বিলকিস রুমা, ছোটখেদা যৌথখামার স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত কিশোর ত্রিপুরা, সহকারী শিক্ষক মনিপ্রভা ত্রিপুরা, ভৈরবী ত্রিপুরা, উমা রানী নাথ, জয়শ্রী মজুমদার, বৈশাখী ত্রিপুরা, অনামিকা দে, স্থানীয় সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- বিদায় শিক্ষক নিলুফা আক্তার র্দীঘ ১৬ বছর অত্র বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অসাধারণ অবদান রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। এসময় সহকারী শিক্ষক সম্পা বিশ্বাস এর সঞ্চালনায় বিদায়ী স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী।
পরে বিদায়ী শিক্ষকের সম্মানে ফুল দিয়ে ও মানপত্র পাঠ এবং প্রদানসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপহার তুলেদেন।




















