খাগড়াছড়িতে আটটি দূর্গা মন্ডপে আর্থিক অনুদান প্রদান
০৬ অক্টোবর ২০১৯, ০২:০৯ পিএম
খাগড়াছড়িতে মহাদুর্গোসব উপলক্ষে সপ্তমী দিনে অদুল-অনিতা ফাউন্ডেশনের সত্ত্বাধিকারী, বিশিষ্ট ধর্মানুরাগী দানশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত অদুল কান্তি চৌধুরী ও তাঁর সহধর্মিণী শ্রীমতি অনিতা চৌধুরীর পক্ষ থেকে জেলার ত্রিপুরা অধ্যুষিত এলাকার আটটি দূর্গা পূজা মন্ডপে আর্থিক ভক্তি অর্ঘ্য প্রদান করা হয়েছে ‘‘ত্রিপুরা সনাতনী গীতা সংঘ” নামে একটি ধর্মীয় সংগঠন।
শনিবার (০৫অক্টোবর) বিকালে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন। সংগঠনের সভাপতি প্রভাংশু ত্রিপুরা, সহ-সভাপতি ও সাংবাদিক ত্রিপন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা, অর্থ সম্পাদক পিন্টু ত্রিপুরা।
পল্টনজয় পাড়া পূজা মন্ডপ পরিদর্শনে সময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি প্রভাংশু ত্রিপুরা বলেন, পূজার মাধ্যমে দেহের পবিত্র ও শুদ্ধি হয়। পূজা আমাদের মঙ্গল বয়ে আনে। আর ত্রিপুরাদের পোষাকে সজ্জিত আমাদের মা দূর্গা। প্রথম বারের মতো পূজা করলেও তা জেলার অন্যান্য পূজা মন্ডপ তূলনায় আলাদা ও অনন্য। আগামীতেও এসব ধারাবাহিকতা রাখার আহবান ও সংগঠনের পক্ষ থেকে যা সহযোগিতা প্রয়োজন তা সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ছোট গাছবান দূর্গা মন্ডপে নগদ ১৫হাজার, পল্টনজয় পাড়ায় ১০হাজার। আর বাকী ৮টি মন্ডপে ৫হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনের সভাপতি ও সম্পাদকদ্বয়।
এর আগে সকালে সংগঠনের সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সহযোগিতায় অদুল-অনিতা ফাউন্ডেশনের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সমাজে অবহেলিত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল, ডাল তৈল, পরনের কাপড়, কিছু নগদ অর্থ প্রদান করা হয়।




















