নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বহিষ্কার চেয়ে আন্দোলন গড়াল তৃতীয় দিনে

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৪, ০৬:২৭ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বহিষ্কার চেয়ে আন্দোলন গড়াল তৃতীয় দিনে

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


নজরুল বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদ ব্যাবস্থাপনা  বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে যৌন হয়রানি ও ছাত্রী হেনস্থের অভিযোগ নিয়ে আন্দোলন গড়াল তৃতীয় দিনে। উক্ত ঘটনায় যৌন হয়রানির আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহম্মেদ শুভ্র ও সহকারী অধ্যাপক সাজন সাহার স্থায়ী বহিষ্কার ছেয়ে ৬ মার্চ(বুধবার) শিক্ষার্থীরা দিনভর ভিন্ন ধরণের আন্দোলন কর্মসূচী পালন করে।
 

আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে ছিল:

> সহকারী অধ্যাপক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজুয়ান্স শুভ্রের দ্রুত বিচার ও বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার।

> সকালে দুইটি সংগঠনের নেতৃত্বে মানববন্ধনে গনমাধ্যমে বহিষ্কারের দাবি তোলে আন্দোলনকারীরা।
> মানববন্ধন শেষে দাবি নিয়ে বিভাগে যায় শিক্ষার্থীরা।
> বিভাগে ঘোষণা দেয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের।
> বিভাগের নাম সম্বলিত দেয়ালে টানিয়ে দেয় কালো কাপড়।

> অভিযুক্ত দুই শিক্ষকের নেমপ্লেট ভেঙে তাতে আগুন লাগিয়ে দেন তারা।
> বিভাগের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। 
> বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয় এবং সবশেষে  প্রক্টরিয়াল বডির সহযোগিতায় দুয়োধ্বনিতে বিভাগ ছাড়ে রেজুয়ান আহমেদ শুভ্র।
>রাতে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে  মৌন মিছিল করেন।

 

এদিকে এ ঘটনায় উচ্চ-পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আতাউর রহমানকে তদন্ত কমিটির আহ্বায়ক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিককে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটি প্রতিবেদন কতদিনের মধ্যে জমা দেবে তা নির্ধারণ করা হয়নি।
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা রেজুয়ান আহমেদের কাছে যাই।আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। পরে রেজুয়ান আহমেদকে কক্ষ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। যৌন হয়রানির অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি এরইমধ্যে তদন্ত শুরু করেছে। এছাড়াও ঘটনা তদন্ত করতে উচ্চ-পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Ads