খাগড়াছড়ির নৌকার বৈঠা পাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৩, ১১:৫০ পিএম


খাগড়াছড়ির নৌকার বৈঠা পাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

বশেষে খাগড়াছড়ির নৌকার বৈঠা বাইবেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি জেলা আসনের পরপর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য।

আজ রবিবার (২৬ নভেম্বর) আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় চুড়ান্ত প্রার্থীর মনোনয়ন পেলেন তিনি।

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯ জন। বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও সাবেক ছাত্রলীগ নেতা নিকি রোয়াজাসহ ৯ জন মনোনয়ন ফর্ম কিনে জমা দিয়েছেন।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। মোট অর্ধেক জনসংখ্যা স্থানীয় আদিবাসী।

গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।
 

Ads