কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: বাংলাদেশের ১০ সাংবাদিকের অংশগ্রহণ

নয়ন তারা

০৮ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম


কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন: বাংলাদেশের ১০ সাংবাদিকের অংশগ্রহণ

জ ৯ আগষ্ট রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026) শুরু হয়েছে। আগামী ১২ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য  উক্ত বাংলাদেশের  দশ বিশিষ্ট সাংবাদিক অংশগ্রহন করছেন। 
​এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে—"সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা" (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের ১০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও শিয়াবুর রহমান। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন মুশতাক আহমেদ মুবারকী, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মদ মুনীরুজ্জামান, মোঃ আবু বকর সিদ্দিক, পান্না জামান এবং শাহনাজ বেগম। এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো ও  ডেইলী  চ্যালেঞ্জের প্রতিনিধি এডভোকেট  আলেয়া বেগম লাকি। বাংলাদেশ চ্যাপ্টারের নয়  প্রতিনিধি দলের সাথে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল ও দি বাংলাদেশ পোষ্টের সিনিয়র  করেসপডেন্ট মো:  আবদুর রহমান। উক্ত সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে  আরো রয়েছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, কেয়া বোস ও ফরহাদ আলম।

আন্তর্জাতিক এই সুবিশাল আয়োজনের মূল আয়োজক হিসেবে রয়েছে ‘ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস’ (ফোনিজ) এবং সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)। এছাড়া নেপালের বিভিন্ন ভাষাভিত্তিক সাংবাদিক সংগঠন—তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এতে সহ-আয়োজকের ভূমিকা পালন করছে। পুরো আয়োজনের সামগ্রিক সমন্বয় করছে ‘ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস’।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী, ভাষা বিশেষজ্ঞ এবং গবেষকরা এই আন্তর্জাতিক সম্মেলনে এক ছাদের নিচে একত্রিত হচ্ছেন। চার দিনব্যাপী মূল কর্মসূচির মধ্যে থাকছে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান চিত্র, সংকট ও সম্ভাবনার ওপর প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং বিশেষজ্ঞদের মতামত বিনিময়।

মূল অধিবেশনের পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাতন্ত্র্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। আন্তর্জাতিক অতিথিদের নেপালের প্রাচীন ইতিহাস, ঐতিহ্যবাহী খাবার ও প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পর্যটন স্থান পরিদর্শনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। বিশ্বজুড়ে ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা তৈরি এবং নীতি নির্ধারণী পর্যায়ে মাতৃভাষা সাংবাদিকতার স্থায়ী ভিত্তি তৈরি করাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য।

Ads