আজ দেশব্যাপী উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ অক্টোবর ২০২৫, ০৮:১০ পিএম


আজ দেশব্যাপী উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস

 

‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই প্রতিপাদ্য সামনে নিয়ে দেশব্যাপী উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস। আজ রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী এই দিবসটি পালন করা হয়।

বোদায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

প্রতিবেদে- কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি।

‘শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বোদা পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, এনসিপি বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের মালেকা বেগম, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম সোহাক, মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে-শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহবান জানান।

ময়মনসিংহের গৌরীপুর থেকে ‘শিক্ষক দিবস’-এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রতিবেদনে- রায়হান উদ্দিন সরকার।

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বর্ণাঢ্য শোভযাতা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।

 

Ads