৪৪ ঘণ্টায় মিলবে দুবাই ভিসা, হোটেল ভাড়া মাত্র ৪ হাজার টাকা!

নয়ন তারা

২১ জুন ২০২৬, ১২:১২ এএম


৪৪ ঘণ্টায় মিলবে দুবাই ভিসা, হোটেল ভাড়া মাত্র ৪ হাজার টাকা!

 

র্যটকদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্যুরিস্ট ভিসা অনুমোদনের সময় নজিরবিহীনভাবে কমিয়ে এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে ৩০ ও ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। এর পাশাপাশি চলতি গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমকে কেন্দ্র করে হোটেল বুকিং, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন দর্শনীয় স্থানে আকর্ষক মূল্যছাড়ের ঘোষণাও দিয়েছে দেশটি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে জানা গেছে, দ্রুততম সময়ে ভিসা প্রক্রিয়াকরণের এই সিদ্ধান্তের ফলে শেষ মুহূর্তের ভ্রমণ পরিকল্পনা এখন অনেকটাই সহজ হবে। বিশেষ করে যারা হঠাৎ বা স্বল্প সময়ের নোটিশে দুবাই সফরের সিদ্ধান্ত নেন, তাদের জন্য এই নতুন নিয়মটি একটি বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

ট্রাভেল খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের গ্রীষ্মে পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন সেবায় বিশাল ছাড়ের অফার। দুবাইয়ের অনেক হোটেলেই এখন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কক্ষ বুকিং করা যাচ্ছে। কোনো কোনো হোটেলে রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র ১৩৯ দিরহাম থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪,৬৪৫ টাকা।

যেমন—দুবাইয়ের অন্যতম জনপ্রিয় হোটেল ব্র্যান্ড 'রোভ হোটেলস' নির্দিষ্ট সময়ের জন্য মাত্র ১৩৯ দিরহামে রুমের অফার দিচ্ছে। এর ফলে পর্যটকরা মাত্র ৩০০ দিরহামের কম খরচেই দুই রাত যাপনের সুযোগ পাচ্ছেন, যা সাধারণ সময়ের তুলনায় অনেক সাশ্রয়ী।

কেবল আবাসন খাতেই নয়, পর্যটকদের বিনোদনের জন্য ডেজার্ট সাফারি, জেট স্কি ও বাগি রাইডের মতো জনপ্রিয় রাইডগুলোতেও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। তবে এই সুবিধা লুফে নিতে পর্যটকদের ভ্রমণের আগেই বুকিং সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

দুবাইয়ের মরুভূমির বালিয়াড়িতে রোমাঞ্চকর অভিজ্ঞতা আর স্থানীয় সংস্কৃতির স্বাদ মেলাতে পর্যটকদের প্রথম পছন্দ ডেজার্ট সাফারি। শীতকালে যে প্যাকেজের মূল্য থাকে প্রায় ১৫০ দিরহাম, গ্রীষ্মের এই মৌসুমে তা নেমে এসেছে মাত্র ৫০ দিরহামে। তবে বুকিং করার আগে প্যাকেজের ভেতরে কী কী সুবিধা থাকছে, তা ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

এছাড়াও বুর্জ আল আরব ও আটলান্টিসের মনোরম পরিবেশে জেট স্কি রাইড উপভোগ করতে পারেন পর্যটকরা। গ্রীষ্মকাল উপলক্ষে অনেক অপারেটরই অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। তাই স্পটে গিয়ে সরাসরি টিকিট কাটার চেয়ে অনলাইনে বিভিন্ন অফার যাচাই করে বুকিং দিলে খরচ অনেক কমে আসবে।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি এই উদ্যোগের প্রশংসা করে জানান, দ্রুত ভিসা অনুমোদনের এই প্রক্রিয়া দুবাইকে বিশ্ব পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দূর হওয়ায় পর্যটকরা এখন অনায়াসেই দুবাইকে তাদের ভ্রমণ তালিকায় রাখছেন।

ভিসা আবেদনের নিয়মাবলী: দুবাই ভ্রমণের জন্য পর্যটকরা বিমান সংস্থা 'এমিরেটস'-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই অনলাইনে ভিসার আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে—কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি, হোটেল বুকিংয়ের প্রমাণপত্র এবং কনফার্মড রিটার্ন এয়ার টিকিট।

Ads