আঞ্চলিক ভাষায় সমৃদ্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ অক্টোবর ২০১৮, ০৫:১৮ পিএম


আঞ্চলিক ভাষায় সমৃদ্ধ

ছবি-সংগৃহীত

ফেইসবুকেই পোস্ট দেখি 'আঞ্চলিক ভাষা সংখ্যা' প্রকাশ করতে চায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোট কাগজ "হাইফেন"।"হাইফেন" এর কর্ণধার প্রত্যয় হামিদ। আমার গ্রামের বাড়ি নোয়াখালী আর বিয়ে হয়েছে কুড়িগ্রামে। দুই এলাকার আঞ্চলিক ভাষার সাথে পরিচিত আমি। তবে নোয়াখালীর ভাষা নিজে যতটা পারি কুড়িগ্রামের ভাষা অতটা রপ্ত করতে পারিনি। তাই অনুগল্প লিখি কুড়িগ্রামের ভাষায় আর বড় গল্প লিখি নোয়াখালীর ভাষায়, লেখা দুটোই পাঠিয়ে দিই। পত্রিকা প্রকাশের পর সুচি দেখে নিজেই পোস্ট দিই-

"বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি, জিতে গেছে শ্বশুর বাড়ি। বাবার বাড়ির আঞ্চলিক গল্পটা ছিলো বড় গল্প, শ্বশুর বাড়ির গল্পটা ছিলো অনুগল্প।"

পত্রিকাটি হাতে পেয়ে অবাক হয়েছি,  কতটা পরিশ্রম করলে এমন একটি সংখ্যা করা সম্ভব। ২৪০ পৃষ্ঠার সংখ্যাটিতে ২৯ (উনত্রিশ) জেলার আঞ্চলিক ভাষার লেখা স্থান পায়।

শুরুতেই পুনঃপাঠ এ কবিতা লিখেন

ওমর আলী। সাহিত্যে কোন উপদেশ নেই: স্বিরোনামে সাক্ষাতকার প্রকাশিত হয় উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর।

প্রমিত বাংলায় 'লালনগীতির তত্ত্বকথা' নামের প্রবন্ধটি লিখেন, ড. মুহম্মদ আবদুল জলিল। কবিতা লিখেন - ভাস্কর চৌধুরী, মাহমুদ কামাল, মনজু রহমান, মতিন বৈরাগী, শিবলী মোকতাদির, আবুল কালাম মুহম্মদ আজাদ, মিজানুর রহমান বেলাল, নাসরিন সিমি, নাজমুল হাসান, দেওয়ান শামসুর রকিব, তামান্না সঞ্চিতা, আরিফুল ইসলাম সাহাজি, বিমল গুহ, হাসান হাফিজ, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর ফিরোজ, গৌতম দে, কামরুজ্জামান গোপন, ইসলাম রফিক, জেবুননেসা হেলেন, কামরুন নাহার কুহেলী, দুলাল উদ্দীন, জেসমিন জামান। গল্পে- রফিকুর রশীদ, সখিনা সুলতানা ঝর্ণা, 

নাহিদ হাসান রবিন।

আঞ্চলিক বাংলার লেখকরা হলেন, গল্পে-

সপ্তদ্বীপা অধিকারী, মনি হায়দার, রুমান হাফিজ, মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর, মিলন বনিক, আহাদ আলী মোল্লা, ফাহমিদা বারী, এসএম তিতুমীর, সোহেল মাহবুব, রহিমা আক্তার মৌ, কাজী লাবণ্য, হুসাইন হানিফ,

আনিফ রুবেদ, সোহেল বীর, শান্তা মারিয়া,

আহম্মেদ পিন্টু, লতিফ জোয়ার্দার। 'ভাটির টানে' নামে দীর্ঘ গল্প লিখেন এলিজা খাতুন।

কবিতা লিখেন-- 

সিরাজুল ইসলাম, সুদীপ্ত শামীম, তৌফিকুল ইসলাম চৌধুরী, আশিক বিন রহিম, আব্দুল আজিজ, বঙ্গ রাখাল, কাজী মোহিনী ইসলাম, দ্বীপ সরকার, আমির হামজা, 

মোসলেহ উদ্দিন বাবুল, অঞ্জন আচার্য রিয়েল আবদুল্লাহ তোফায়েল তফাজ্জল,

নাজিম খোকন, চন্দনকৃষ্ণ পাল,

হাই হাফিজ আকাশ লীনা শাহনাওয়াজ, প্রামানিক সুমন সেলিনা জামান, স.ম. শামসুল আলম, রবিউল করিম পলাশ, 

তোরাব আল হাবীব, গোলাম সরওয়ার,

আনোয়ার কামাল আশরাফ পিন্টু, প্রত্যয় হামিদ, মৌসুম মনজুর।

'নওগাঁর বিয়েবাড়ির গান' নিয়ে প্রবন্ধ লিখেন সাদ্দাম হোসেন, আর আমার ছেলেবেলার জায়গা 'নোয়াখালীর প্রবাদ প্রবচন' নিয়ে প্রবন্ধ লিখেন মোহাম্মদ সফিউল হক। 'মিডুরি কনটেস্ট' স্বিরোনামে 

রম্য লিখেন শামসুল হক শামস্। 

 রবীন্দ্র গবেষক, প্রবন্ধকার প্রফেসর গোলাম কবির স্যার বলেছেন, 'হাইফেন-এর আঞ্চলিক সংখ্যাটা খুবই ভাল হয়েছে। এটা একটা স্বার্থক সংখ্যা। ধন্যবাদ সম্পাদককে এ ধরনের একটা উদ্যোগ নেয়ার জন্য।'

“হাইফেন”আঞ্চলিক ভাষা সংখ্যা নিয়ে গল্পকার মিলন বনিক লিখেছেন -

প্রত্যয় হামিদ সম্পাদিত লিটল ম্যাগটি হাতে পেলাম। সত্যিই আঞ্চলিক ভাষার উপর অসাধারণ একটি সংখ্যা। আমার একটি গল্প “হালদা পাড়ের জীবন” ঠাঁই পেয়েছে। সেই আনন্দ তো আছেই। সেই সাথে সম্পাদকের সুদূরপ্রসারি প্রত্যাশা আমাকে অভিভূত করেছে। “যদি বাংলাদেশের চৌষট্টি জেলার আঞ্চলিক ভাষা নিয়ে একটি সংকলন করা যেতো....” এই যে আক্ষেপ। একদিন তা নিশ্চয় হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্পাদক প্রত্যয় হামিদ’কে.. 

আশরাফ পিন্টু লিখেছেন- 

আজ হাতে পেলাম প্রত্যয় হামিদ সম্পাদিত লিটল ম্যাগাজিন "হাইফেন "। আঞ্চলিক ভাষায়  সমৃদ্ধ এ সংখ্যাটি। এমন ব্যতিক্রমী সংখ্যা করার জন জন্য ধন্যবাদ প্রত্যয় হামিদকে।

নিজেকেই নিজে প্রশ্ন করি, কেনো এই সংখ্যাটি পড়বো বা সংগ্রহে রাখবো? পত্রিকা ম্যাগাজিন লিটল ম্যাগ এ আমরা অনেক সময় আঞ্চলিক ভাষার উপর গল্প কবিতা পড়ে থাকি, কখনো কখনো বুঝতেই পারিনা এটা কোন এলাকার ভাষা। কিছু শব্দ একেবারেই নতুন করে পাই, তখন বুঝিনি কোন এলাকার আঞ্চলিক ভাষা এটা। "হাইফেন" এর আঞ্চলিক ভাষা সংখ্যাটি আমাদের সেসব বিষয় গুলো দুর করবে। একসাথে অনেক এলাকার ভাষা জানতে পারবো। পরিচিত হতে পারবো যা মনের খোরাক হিসাবে কাজ করবে।গল্পকার মিলন বনিক এর মতো আমার ও অনেক পাঠকের প্রত্যাশা "হাইফেন" এর সম্পাদক প্রত্যয় হামিদ এরপর এই বিশাল কাজটি করার চেষ্টা করবেন। আমরা একই ব্যান্ডেলে চৌষট্টি জেলার আঞ্চলিক ভাষা নিয়ে একটি সংকলন পাবো। এটা ঠিক বিজ্ঞাপন না পেলে সাহিত্য পত্রিকা বা ছোট কাগজ বের করা কঠিন হয়ে যায়। ২৪০ পৃষ্ঠায় উনত্রিশ জেলাকে উপস্থাপনা করতে পেরেছেন। সেখানে চৌষট্টি জেলারকে নিয়ে করতে হলে ৬০০/৭০০ পৃষ্ঠায় গিয়ে পৌছাবে।

হাইফেন এখন পাওয়া যাচ্ছে 'লোক'

আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।

এছাড়া বিকাশ করেও অনলাইন অর্ডার করা যাবে। বিকাশ: ০১৭২৭২১৪৩৪৪।

মূল্য: ১৫০.০০ টাকা মাত্র। "হাইফেন" সাহিত্যের ছোটকাগজ। প্রচ্ছদ শিল্পী, কাব্য করিম। ৩য় বর্ষ, ১ম সংখ্যা, মে ২০১৮-এর আঞ্চলিক ভাষা সংখ্যার সাথে থাকতে পেরে ভালো লাগছে। হাইফেন-এর জন্য শুভ কামনা। আমি নিশ্চিত পড়ার জন্যে ও সংগ্রহে রাখার মতো একটা সংখ্যা এটি।

Ads