পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসায় আত্মনিয়োগের আহবান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

১২ মে ২০২৫, ০১:৪০ পিএম


পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসায় আত্মনিয়োগের আহবান প্রধান উপদেষ্টার

 

চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১২ মে) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন- ২০২৫ এর আজ প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা নিজের মন ঠিক করতে পারি পরিবর্তনের জন্য, তাহলে আমি নিশ্চিত যে বাংলাদেশের স্বাস্থ্য সেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসাথে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।’

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এবং ঢাকা জেলা সিভিল সার্জন ডা: মো: জিল্লুর রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ, জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
 

Ads