দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগত, ভারতের কোনো সম্পর্ক নেই- রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম


দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগত, ভারতের কোনো সম্পর্ক নেই- রণধীর জয়সওয়াল

 

দিল্লির স্পষ্ট বার্তাদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।  তিনি আরো বলেন- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অবস্থান অনুযায়ী, ওই আয়োজনের দায় বা শেখ হাসিনার বক্তব্যের দায়ভার কোনোভাবেই ভারত সরকার গ্রহণ করবে না।  

গত শুক্রবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজ দেশের অবস্থান পরিষ্কার করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।  

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা যেসব বক্তব্য প্রদান করেছেন বা যে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংবাদ মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল। দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) নামক এক বেসরকারি সংস্থা ওই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে, যার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের বর্তমান সরকার, সাম্প্রতিক আন্দোলন কিংবা সামগ্রিক পরিস্থিতি নিয়ে যে সকল বক্তব্য বা মতামত উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।

উল্লেখ্য, শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের পর ঢাকা কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় ভূমি ব্যবহার করে বাংলাদেশবিরোধী রাজনৈতিক প্রচারণা বন্ধের আহ্বান জানায়। বাংলাদেশের এই উদ্বেগের প্রেক্ষাপটেই নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে জানায় যে, ব্যক্তিবিশেষ বা বেসরকারি সংগঠনের বক্তব্য কোনোভাবেই ভারত সরকারের কূটনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে না।

Ads