সালমান ও আনিসুলকে ডিম নিক্ষেপ
১৪ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়েছে।
বুধবার (১৪ অগাস্ট) বিকালে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম কোর্ট নেওয়া হয়। ৬টা ২৫ মিনিটে আদালত প্রাঙ্গণে আনিসুল হক ও সালমান এফ রহমানকে বহনকারী প্রিজনভ্যান পৌঁছলে শত শত জনতা ও আইনজীবী আসামীদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন।
গতকাল রাতে গ্রেফতার হওয়ার পর আনিসুল হক ও সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।




































