ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ি প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম


ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ


খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও পরিষদের সদস্যরা।

রবিবার (৩০ আগস্ট ২০২৬) দুপুরে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে ব্রিগেড ও রিজিয়ন কমান্ডারের পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় হয়। এ সময় খাগড়াছড়ির সামগ্রিক পরিস্থিতি, পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা এবং উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। এরই অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পার্বত্য  জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Ads