জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগরের সভাপতি পলাশ ও সম্পাদক জাহিদ বকুল

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম


জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগরের সভাপতি পলাশ ও সম্পাদক জাহিদ বকুল

জাতীয় সাংবাদিক সংস্থা ২৩ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর কমিটির অনুমোদন। সভাপতি- আবুল বাশার পলাশ, সাধারণ সম্পাদক- জাহিদুর রহমান বকুল ও সাংগঠনিক সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর।

মঙ্গলবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার রমনা রেস্তোরাঁয় জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা ও মহানগর কমিটি অনুমোদন করা হয়।

ঢাকা বিভাগের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আনিছুর রহমান প্রধান এর সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সদস্য সচিব মোঃ মুসা খান রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার ও মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, অর্থ সচিব মোঃ জামাল হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, ঢাকা বিভাগের সদস্য মোঃ মাহফুজ খান, মোঃ পাভেল খন্দকার, গাজীপুর জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

Ads