দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম


দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার দনিয়া-মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া নির্ধারিত সময়ে এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Ads