রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম


রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের ইউনিট এসব অভিযান পরিচালনা করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর মিরপুর বিভাগ থেকে ৭১ জন এবং মতিঝিল৪২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার বিভাগ থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ওয়ারী বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি এবং একটি লোহার রড।

এ ছাড়া ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

Ads