বিডকোয়া'র ইসি কমিটির শূন্য পদে কো-অপ্ট ও কমিটি পূনর্বিন্যাস

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম


বিডকোয়া'র ইসি কমিটির শূন্য পদে কো-অপ্ট ও কমিটি পূনর্বিন্যাস

বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন (বিডকোয়া)'র গঠনতন্ত্রের আলোকে ইসি কমিটির শূন্য পদে সাধারন সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান সজিব, সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুনকে পূণর্বিন্যাস করে পদায়ন করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গুলশানের কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাবে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও শূন্য পদে কো-অপ্ট কৃত সদস্যবৃন্দ হলেন দফতর সম্পাদক সম্পাদক পদে মোঃ ফজলুল হক, পরিচালক (কর্পোরেট এ্যাফেয়ার্স) পদে মুয়াজ বিন হাবিব, পরিচালক (গবেষনা ও উন্নয়ন) পদে মোস্তাফিজুর রহমান শাওন, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে মোঃ হাবিবুর রহমান ও পরিচালক পদে সাইফুল ইসলামকে পদায়ন করা হয়।

উক্ত সভায় ইসি কমিটির সিনিয়র সহসভাপতি এসএম রেজাউল হক, সহসভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন যুগ্ম সম্পাদক সাবিত হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মুরাদ হোসেন, অরুপা দত্ত, তাসনুভা আসলাম  সহ অন্যান্য ইসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Ads