মিরপুর ১০-এ ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আগুন-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম


মিরপুর ১০-এ ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আগুন-ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এ সময় একটি ভেকু (খননযন্ত্র) এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছিল।

Ads