গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম


গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

ট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ তাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলেও জানান ডিবির কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

Ads