তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান
২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।’
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টিকে আইএমএফের শর্তের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই।





















