মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম


মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, নির্বাচনে জয়ের পথে পুতিনের দল

ছবি: সংগৃহীত

উক্রেনের ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া।

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফল ঘোষণা করেনি। তবে কমিশনের তথ্য ও বিভিন্ন বেসরকারি হিসাব অনুযায়ী, গণনা হওয়া ভোটের ৫৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

স্টেট দুমায় মোট আসন রয়েছে ৪৫০টি। প্রাথমিক ফলাফলে অধিকাংশ আসনেই ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন রুশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ভোট গ্রহণের সময়ই রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার অভিযোগ উঠেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ১৯ সেপ্টেম্বর রাত থেকে ২০ সেপ্টেম্বর ভোর পর্যন্ত মস্কো লক্ষ্য করে প্রায় ৪৫০টি ড্রোন নিক্ষেপ করা হয়।

রুশ কর্তৃপক্ষের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে। তবে কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে মস্কোয় আঘাত হানতে সক্ষম হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় দুইজন নিহত হয়েছেন।

তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলার সংখ্যা, লক্ষ্যবস্তু ও হতাহতের বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা না করা পর্যন্ত ইউনাইটেড রাশিয়ার আসনসংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক ফলের ভিত্তিতে দলটি এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল প্রকাশের পরই তাদের মোট আসন ও ভোটের হার নিশ্চিত হবে।

Ads