জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ওমর আলী বাবু, জয়পুরহাট জেলা প্রতিনিধি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম


জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

য়পুরহাটের আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আক্কেলপুর উপজেলা সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

বিজিবি জানায়, কষ্টিপাথরের মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি চক্রের কাছে গোপনে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মূর্তিটি উদ্ধার করা হয় এবং কথিত পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ads