মানিকছড়ি উপজেলা বিএনপির নেতৃত্বে হাবিব, সম্পাদক মীর হোসেন


মানিকছড়ি উপজেলা বিএনপির নেতৃত্বে হাবিব, সম্পাদক মীর হোসেন

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। শুক্রবার (৩১জুলাই ২০২৬) উপজেলা অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত কাউন্সিল শেষে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. হাবিবুর রহমান হাবিব সভাপতি, মো. মীর হোসেন সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁঞা। অনুষ্ঠানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ওয়াদুদ ভূঁঞা উন্নয়ন কার্যক্রমের বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো ধরনের হয়রানি বা বঞ্চনার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নতুন নেতৃত্বকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে প্রধান অতিথির অনুমতিক্রমে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

Ads