‘মাননীয়’ থেকেই অটোক্রেসির জন্ম হয়: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম


‘মাননীয়’ থেকেই অটোক্রেসির জন্ম হয়: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি।

মাননীয়’ থেকেই অটোক্রেসির জন্ম হয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্পিকারের পূর্বে মাননীয় বলা কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয় মাননীয় থেকেই অটোক্রেসির জন্ম হয়।’
বিতার্কীকদের উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। কেউ কারো মতের সঙ্গে একমত না হলেও সে মতামতটিকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘আমি আশাবাদী বাংলাদেশে আরও ভালো সময় আসবে। একদিন বাংলাদেশে মাথা উঁচু করে আমরা অবশ্যই দাঁড়াব।’

 

Ads