বিএনপিনেতা খন্দকার মোশাররফ সিসিইউতে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পিএম


বিএনপিনেতা খন্দকার মোশাররফ সিসিইউতে

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাকে দুই দফা সিসিইউতে নেওয়া হয়েছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) তাকে আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। গতকালও তাকে একবার সিসিইউতে নেওয়া হয়েছিল।

 

বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

উল্লেখ্য, তাকে গত ৫ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে দিল্লির ফরটিস হাসপাতালে আগামীকাল বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর অপারেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান শায়রুল কবির খান।
 

Ads