৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান: প্রবাসী কল্যাণমন্ত্রী

মোঃ আশরাফুল আলম

০১ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম


৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি সামনে আরও ভালো ফল পাওয়ার আশা করছে সরকার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় মন্ত্রী বিদেশগামী কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজ ন যাতায়াত ও অবস্থানের সমস্যা তুলে ধরে তিনি বলেন, সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে অনেক সময় প্রবাসী যেন।

আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে শুধু সংখ্যা বাড়িয়ে বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাঠিয়ে দেশের প্রকৃত লাভ হবে না।

প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে চিকিৎসাকেন্দ্রের জন্য স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।

বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত ও অবস্থানের সমস্যা তুলে ধরে তিনি বলেন, সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে অনেক সময় প্রবাসী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দরটি শহর থেকে দূরে হওয়ায় ফ্লাইট বিলম্ব হলে থাকা-খাওয়ার সমস্যাও বাড়ে।

এ সমস্যা সমাধানে বিমানবন্দরের পাশে একটি রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এতে ফ্লাইট বিলম্ব বা অন্য কোনো পরিস্থিতিতে যাত্রীরা সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবেন।

পরে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আগামী দিনগুলোতে দেশের শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব দেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads