ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের এলএসবিই বিষয়ক লার্নিং ক্যাম্প-২০২৫
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
শিশুদের মধ্যে লাইফস্কিল্ড বেইজড এডুকেশন(এলএসবিই)বিষয়ক সচেতনতা দেওয়ার জন্য জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের তত্ত্বাবধানে শিশু ও কিশোরকিশোরীদের পরিচালনায় টঙ্গী আরবান প্রোগ্রাম দিঘীর পাড় (দত্তপাড়া) মাঠে সারাদিনব্যাপী লাইফস্কিল্ড বেইজড এডুকেশন(এলএসবিই) বিষয়ক সচেতনতামূলক লার্নিং ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশু ও যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ২২জন প্রশিক্ষিত কিশোরকিশোরী প্রশিক্ষক হিসাবে মোট ২২০জন প্রশিক্ষণার্থীকে লাইফস্কিল্ড বেইজড এডুকেশন(এলএসবিই)বিষয়ক সচেতনতা প্রদান করেন। উক্ত ক্যাম্পে আত্ম-সচেতনতা, সিদ্ধান্ত গ্রহণ, আবেগীয় চাপে টিকে থাকা, কার্যকরী/সফল যোগাযোগ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, সমস্যা সমাধান, সমঝোতা, গভীরভাবে চিন্তা, সৃজনশীল চিন্তা, মানসিক চাপে টিকে থাকা ও সহ-মর্মীতা বিষয়ে ধারণা লাভ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা, আইসিটি ও উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: ফরিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জনাব আলমগীর হোসেন, সভাপতি মাঠ কর্তৃপক্ষ এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মানস বিশ্বাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-আরবান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘আমি এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি স্টলগুলো ভিজিট করেছি এবং আমার খুব ভালো লেগেছে। তিনি বিল গেটসের জীবন থেকে একটি উৎসাহব্যঞ্জক গল্প বলেন যা শিশুরা আগ্রহের সাথে গ্রহণ করেছে। প্রধান অতিথি বলেন যা আজ তোমরা শিখেছো তা তোমার এলাকার অন্যদের জানাতে হবে এবং সেগুলো তোমাদের জীবনে কাজে লাগাতে হবে।
সভাপতির বক্তব্যে মানস বিশ্বাস বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তোমাদের নিয়ে অনেক কাজ করছে। তোমরা যাতে আবেগে ঝরে না পড়ো, সৃজনশীল চিন্তা করতে পারো,সঠিক সিদ্ধান্ত নিতে পারো এজন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ৬টি জিরো সম্পর্কে ব্যাখ্যা করেন যা এই প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনায় রেখেছে।
সবশেষে কুইজ অনুষ্ঠানের পুরস্কার বিতরণের পর সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



















