খাগড়াছড়ির উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে এমপি মাধবী মারমার মতবিনিময়


খাগড়াছড়ির উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে এমপি মাধবী মারমার মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভা শুরুর আগে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা খাগড়াছড়ি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Ads