রামগড়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার( ২৩ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রট দিলারা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি,ধর্ম- বর্ণ নির্বীশেষে সকলের প্রতি শান্তি-শৃংখলা বজায় রাখার সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে বাজার মনিটরিং বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, চুরির উৎপাত, দোকান ও বিদ্যুৎ তারসহ প্রতিষ্ঠানে বেড়ে চুরির ঘটনা। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পরবে বলে বক্তাগন বলেন। সভায় রামগড় বাজার ও সোনাইপুল বাজারের দোকানে চুরি ঘটনা রুখতে সিসি ক্যামেরা বসানোসহ অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, এনসিপি সমন্বয়ক হারুনুর রসিদ, বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি আনোয়ার হোসাইন, বিজিবি ও থানা পুলিশ প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগন প্রমূখ।





















