শাহজালালে স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিক আটক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ ডিসেম্বর ২০১৭, ০৬:৪১ পিএম


শাহজালালে স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিক আটক

ছবি - সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে দুই কেজি ৬২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক দুজন হলেন- ঈশ্বর দাস ও গুরজান শিং।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই থেকে আগত এমিরেটস ইকে-৫৮৬ ফ্লাইট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দুই যাত্রীকে গ্রিন চ্যানেলে শনাক্ত করা হয়। বারগুলো বিশেষ প্রক্রিয়ায় তাদের শরীরের ভেতর লুকানো ছিল। পরে উত্তরার একটি ক্লিনিকে এক্সরে করে ঈশ্বর দাসের কাছ থেকে এক কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিংয়ের কাছ থেকে এক কেজি ৩২৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা।

Ads