অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রাজধানীতে আটক ১৫

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৫, ০৩:৫০ পিএম


অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রাজধানীতে আটক ১৫

ছবি-সংগ্রহিত

 রাজধানী ঢাকায় অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানাতে পানেননি তিনি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়। এছাড়া পৃথক অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে ডিবি।

Ads