দেশে মাদকসেবী দেড় কোটি, মাদকবিক্রেতা ৩০ লাখ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪১ পিএম


দেশে মাদকসেবী দেড় কোটি, মাদকবিক্রেতা ৩০ লাখ

ছবি- প্রতিদিনের চিত্র

 

বাংলদেশে বর্তমানে প্রায় দেড় কোটি মাদকসেবী রয়েছে বলে সরকারী তথ্যসূত্র । যার মধ্যে রয়েছে ১ কোটি মাদকাসক্ত। হিসেবে প্রতিদিন গড়ে ২০ কোটি সম পরিমান টাকার মাদক সেবন করে তারা। সে হিসাবে তারা মাসে প্রায় ৬শ কোটি টাকার মাদক সেবন করে।

অপরদিকে, দেশজুড়ে প্রায় ৩০ লক্ষ মাদক ব্যবসায়ী প্রতিদিন কমের মধ্যে প্রায় দুইশত কোটি টাকার মাদক বেচা-কেনা করে থাকে। তারমধ্যে শতকরা ১০ জন নারীই মাদকাসক্ত এবং এদের মধ্যে তিন জন গৃহবধূ।
 
তথ্যসূত্র অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে সমাজের বেশিরভাগ অপরাধের মূলে রয়েছে এই মাদক। মাদকাসক্তরাই চুরি-ছিনতাই, ধর্ষণ-খুনসহ নানাবিধ সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
 
মাদকের নেশা হলে সেটা সেবনের টাকা জোগাড় করতে তারা জড়িয়ে পড়ছে অপরাধে। বর্তমানে দেশজুড়ে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে এই মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা, সেই সঙ্গে তারা নানাবিধ অপরাধ।

শতকরা ৮০ শতাংশ খুনের সঙ্গে মাদকাসক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের।
 
গোয়েন্দা সংস্থাদের সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে ইয়াবা ট্যাবলেটের নেশায় আসক্ত হয়ে পড়ছে  অধিকাংশ তরুণ ও যুব সমাজ। যেখানে রয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব মাদকাসক্তদের দ্বারা খুন-ধর্ষণ ও অপহরণের মতো জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে।
 
গোয়েন্দা সংস্থাদের তথ্যে আরো বলেছে শতকরা ৯৭ শতাংশ মাদকাসক্তরাই পেশাদার খুনী। নৃশংসভাবে মানুষ হত্যার পর মস্তিষ্ক থেকে সেই দৃশ্য ভুলে থাকতেই তারা সেবন করছেন হরেক রকমের মাদকদ্রব্য।
 
সরকারী তথ্যমতে, বর্তমানে দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লাইসেন্সপ্রাপ্ত মাদক নিরাময় কেন্দ্র রয়েছে মোট ১৫০টি। প্রায় ১৫ হাজার মাদকাসক্তরা সেখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। যার মধ্যে রয়েছে ৯ হাজারের বেশি ইয়াবাসেবী। পরিসংখানের তথ্যনুযায়ী সারা দেশে প্রায় ৩০ লাখের বেশি মানুষ ইয়াবার নেশায় আশক্ত। তার মধ্যে রয়েছে শতকরা ৯৫ ভাগই যুবক-যুবতী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, তরুণ সমাজ হতাশা থেকেই বেশি মাদকাসক্ত হচ্ছেন। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারকে এগিয়ে আসতে হবে। পরিবারের সদস্যদের ভালোবাসা পেলে তারা চিকিৎসা নিতে উৎসাহিত হবে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, সমাজে নানা কারণে অপরাধ সংগঠিত হচ্ছে। এর মধ্যে মাদক একটি। ছিনতাই, পারিবারিক কলহ, স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব- এগুলোর মূলে মাদকই দায়ী।

 

 

Ads