রাজধানীতে ‘প্রতারক চক্রের’ ১৪ সদস্য আটক
২৭ জুন ২০১৬, ০৪:৩৮ পিএম
ছবি-সংগ্রহিত
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছেন ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই ব্যক্তিদের আটক করা হয়েছে বলে দাবি র্যাবের।
র্যাব ৪-এর সূত্রে জানা যায়, পত্রিকায় ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ প্রতারক চক্রের বিরুদ্ধে।
পরবর্তী সময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হবে বলেও জানায় র্যাবের ওই সূত্রটি।
বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এসব তথ্য জানা যায়।

































