পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওসিসহ ৩ ডাকাত গুলিবিদ্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ জুন ২০১৬, ০১:৩০ পিএম


পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওসিসহ ৩ ডাকাত গুলিবিদ্ধ

ছবি-সংগ্রহিত

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ ডাকাতকে আটক করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। এসময় ওসিসহ তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালালে এ ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানা পুলিশ জানান, গেন্ডারিয়া থানাধীন নামাপাড়া মসজিদের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় ওসি নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ দাবি করছে। বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন তিনি।

 

Ads