রামগড়ে এসএসসি ও সমমানের ২৪৫ কৃতী শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

রতন বৈষ্ণব ত্রিপুরা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম


রামগড়ে এসএসসি ও সমমানের ২৪৫ কৃতী শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া। জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ ও জেলা ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ দাউদ উল ইসলাম। শিক্ষক রাশেদুল ইসলাম ও আবুল কাশেম মিয়াজীসহ কয়েকজন কৃতী শিক্ষার্থী ও অভিভাবকও বক্তব্য দেন।

জেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু ও রামগড় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ads