বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে খাগড়াছড়ির ম্রাসাথোয়াই মারমা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৫(১) অনুযায়ী সরকার নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ম্রাসাথোয়াই মারমাকে ট্রাস্টি বোর্ডের সদস্য (মনোনীত) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টিদের বাইরে অন্যান্য মনোনীত ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন বছর কার্যকর থাকবে।




































