গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম


গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এই তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Ads