গোপালগঞ্জে ডাচ বাংলা ব্যংক ডাকাতি মামলার প্রধান আসামিসহ ২জন গ্রেফতার
২৭ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
জাল টাকা দিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনের একটি দোকানে মোবাইলে রিসার্চ করার সময় ঢাকা ডাচ বাংলা ব্যংকের ১১কোটি টাকা ডাকাতি মামলার ১নাম্বার এজাহারভুক্ত আসামি হাবিবুর রহমান ও তার এক সহযোগীকে ২ লাখ ৩৮ হাজার জাল টাকাসহ গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশের কাছে আটক হাবিবুর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তার সহযোগী রিপন শেখ ওরপে বাটু শেখ একই ইউনিয়নের ফকির কান্দি গ্রামের নওশের আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দোকানদার সূত্রে জানা যায়, জাল টাকা চোরাকারবারি চক্রের প্রধান হাবিবুর রহমান ও বাটু শেখ শুক্রবার রাতে একটি প্রাইভেট কার নিয়ে সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে জাল টাকা দিয়ে বার্টু শেখকে মালামাল কিনতে এবং মোবাইল ফোনে টাকা রিচাস করতে পাঠায়। দোকানদার জাল টাকা টের পেয়ে মালামাল না দিয়ে আশেপাশের লোকজনকে ডেকে বাটুকে আটকায়। পরিস্থিতি খারাপ বুঝে প্রাইভেট গাড়ী নিয়ে পালানোর সময় সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে জনসাধারণের হাতে গাড়ীর চালক নুরু ধরা পড়ে।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাইভেট কার তল্লাশি করে ২লাখ ৩৮ হাজার জাল টাকা উদ্ধার করে। পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে শহরের লঞ্চ ঘাট ও সদর হাসপাতালের সামনে থেকে ২০২৩ সালে ডিএমপির তুরাগ থানা এলাকার ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমানকে আটক করে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তার সহযোগী রিপন শেখ ওরপে বাটু শেখ একই ইউনিয়নের ফকির কান্দি গ্রামের নওশের আলী শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শহরের লঞ্চঘাট ও গোপালগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে ২লাখ ৩৮ হাজার জাল টাকাসহ পুলিশের কাছে আটক হাবিবুর রহমান ও রিপন শেখ ওরফে বাটু শেখের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।




































