গোপালগঞ্জে সেচ্ছাসেবক দলের হামলায় আহত আ:লীগ নেতার কারা হেফাজতে মৃত্যু
১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম
গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের লোকজনের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত আওয়ামীলীগ নেতা চৌধুরী আলিমুজ্জাম কারা হেফাজতে মারা গেছেন। সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ জেল হাজতে আটক চৌধৃরী আলিমুজ্জামানকে চিকিৎসার জন্য রোববার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সোমবার বিকাল ৪টার দিকে কারাগারের জিলার তানিয়া জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে বাড়ী আলিমুজ্জান গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলায় আটকের পর গোপালগঞ্জ কারাগারে প্রবেশ করেন ১৩ অক্টোবর সকালে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ বেড় হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত চৌধুরী আলিমুজ্জামানের শ্যালক নাদির হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, আমার দুলাভাই চৌধুরী আলিমুজ্জামানকে যথাযথ চিকিৎসা করানো হয়নি বলেই তিনি মারা গেছেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টম্বর বিকাল ৫টার দিকে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এসএম জিলানী শহরের বেদগ্রাম মোড়ে দলীয় সভা শেষে দলীয় লোকজন নিয়ে নিজ গ্রামের বাড়ী টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন, সংঘর্ষে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার নিহত হন, এ সময় আওয়ামীলীগ নেতা চৌধুরী আলিমুজ্জামানসহ উভয় গ্রুপের কমপক্ষে ২০/২৫ জন আহত হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত আলিমসহ কয়েকজনকে আটক করে, দিদার হত্যা মামলায় ২৯ দিন যাবত জেল হাজতে আটক গুরুত্বরও আহত আলীম রোববার ১৩ অক্টোবর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।




































