গোপালগঞ্জ জেলায় সব ধরনের অপরাধ নির্মুলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নয়া এসপি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন পুলিশ সুপার মো, মিজানুর রহমান।
নতুন কর্মস্থল গোপালগঞ্জ জেলায় যোগদানের ৩দিনের মাথায় রোববার ২২শে সেপ্টেম্বর বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মাদ সাজেদুর রহমান সহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক যুগান্তের সিনিয়র সাংবাদিক এস,এম হুমায়ুন কবীর, যমুনা টেলিভিশনের স্টাপ রিপোটার মোজাম্মেল হোসেন মুন্না ও চ্যানেলআইয়ের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান বাবুলসহ বিভিন্ন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মো, মিজানুর রহমান বলেন, গোপালগঞ্জ সম্পর্কে আমার ধারনা ছিল, এখানে কোন মাদক নেই, কিন্ত, বিগত দিনে পুলিশের রিকোভারি ও আপনাদের (সাংবাদিকদের) সাথে কথা বলে বুঝলাম মাদকে ভরা এ জেলা। ফলে, আমার ধারনা বদলে গেছে।। গোপালগঞ্জের মতো একটি বিশেষ জেলায় এত মাদকের ছড়াছড়ি ভাবতেই যেন কেমন লাগছে। আমি ভেবেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকার লোকজন হয়তো ভাল কোন ব্যবসা বানিজ্য করে জীবিকা ধারন করেন, কিন্ত আপনাদের সাথে মতবিনিময় করে জানলাম তার উল্টা।।
পুলিশ সুপার আরো বলেন, পেশাদার মাদক বিক্রেতাদের আটক , অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীকে আটক, কিশোর গ্যাংদের আটক ও ইভটিজিং বন্ধসহ সব ধরনের অপরাধমুলক কাজ পুরোপুরি বন্ধ করতে হলে আপনাদের (সাংবাদিকদের) তথ্য ও সহযোগীতা দরকার। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করলে আমি এসব অপরাধ নির্মৃল করতে পারবো। এক সময়কার অপরাধ ও মাদকমুক্ত জেলা গোপালগঞ্জের মানুষ যাহাতে অতিতের মত শান্তিপূর্ণ বসবাস করতে পারেন সেটা আমি করতে পারবো ইনসাআল্লাহ। গোপালগঞ্জের সকল শ্রেনীপেশার মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।




































