গোপালেগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর নামে শশুরের মামলা

নাবিলা খাঁন

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম


গোপালেগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর নামে শশুরের মামলা

 

গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মো, রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানার এসআই মো, তুষার।

আখির বাবা মো: আলমগীর হোসেন বাদি হয়ে ডাক্তার জামাই রাসেলকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর ডাক্তার রাসেল পলাতক রয়েছে।

বুধবার ১১ সেপ্টেম্ববর রাত ১২টার দিকে ১নং পুরাতন হাসপাতালের ডক্টরস কোয়াটারের নিচতলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসক দম্পত্তি এখানেই থাকতেন।

বিয়ের পর থেকেই মাস্টার্স পড়ুয়া আখি আলমগীর  স্বামীর  সাথে হাসপাতালের এই ডক্টরস কোয়াটারের নিচতলার একটি কক্ষেই থাকতেন।

এ তথ্য নিশ্চিত করে থানার এসআই মো: তুষার বলেন, কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক মো, রেজাউর রহমান রাসেল বিয়ের পর থেকেই স্ত্রী আখি আলমগীরকে সাথে নিয়ে  হাসপাতালের ডক্টরস কোয়াটারে থাকতেন। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া-ঝাটিও হতো আবার মিলেও যেত। মঙ্গলবার রাতে অনুরুপ ঘটনা ঘটে। পরে প্রতিবেশিরা ডাক্তার স্ত্রী আখিকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেংগে ঘরের ভিতর ঢুকে আখির  ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আখি আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আখির বাবা-মা দ্রুত কাশিয়ানীতে পৌছে সন্তান হত্যার বিচার চেয়ে চিকিৎসক জামাই ডাক্তার রাসেলকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদি আখির বাবা মো, আলমগীর হোসেন।

আখির বাবার বাড়ী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। তার বাবা মো: আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের একজন নেতা। তার মা, লায়লা বেগম আলফাডাঙ্গা উপজেলার ভাইস-চেয়ারম্যান। আখি আলমগীরের স্বামী ডা, রেজাউর রহমান রাসেলের বাড়ী ঢাকার যাত্রাবাড়ী রহমতপুর এলাকায়।

বুধবার  দুপুরে আখির বাবা-মা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আখির স্বামী ডাক্তার রাসেল পরকীয়াসহ নানা নেশায় আসক্ত। আখি তাকে ওই বাজে নেশাসহ অন্যান্য খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে বললে, সে আখিকে শারিরীক মানষিক নির্যাতন করতো। যাহা প্রতিনিয়ত আমাদের কাছে আখি বলতো।  এ নিয়ে দুজনের সংসারে সব সময় ঝগড়া-ঝাটি লেগে থাকতো। আমাদের ধারনা ডাক্তার রাসেল সবশেষ বুধবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে আখিকে মেরে ফেলেছে।  আমরা মেয়ের মৃত্যুর বিচারসহ জড়িতর শাস্তি চাই।

এদিকে, থানার এসআই মো: তুষার বলেন, আখি আলমগীরের মরদেহের সুরতহাল রিপোট রাতেই তৈরী করেছি। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোট পাওয়ার পর আখি আলমগীরের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

Ads