গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে শিশু আহত- গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকাীরা

নাবিলা খাঁন

১১ আগস্ট ২০২৪, ১২:৫৮ পিএম


গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলিতে শিশু আহত- গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকাীরা


সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলে সেনাবাহিনীর গুলিতে দুইজন আহত।
এঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়। বিক্ষুদ্ধ জনগণ সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেয় ও একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে ।  

শনিবার বেলা  সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ সদর  উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পাশে এ ঘটনা ঘটে।  

জানাযায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ও জালালাবাদ, কাশিয়ানী উপজেলা নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ হাজার নেতা কর্মী ও সমর্থক অংশগ্রহন করেন।

বেলা ৩ টার দিকে ওই তিন ইউনিয়নের নেতার কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের  গোপীনাথপুর শরীফ একত্রিত হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুই পারে যানবহন আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত  সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া শ্লোগান দেয় বিক্ষোভকারিরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এসময় একজন সেনা সদস্য এক বিক্ষোভ কারির কোমরে অস্ত্র ধরে।পরে বিক্ষোভকারিরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি  ছোড়ে। এতে বিক্ষোভকারিদের মধ্যে  এক শিশুসহ দুইজন ও পাঁচ সেনা সদস্য আহত হয়।

পরে সেনা সদস্য দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এসময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারিরা।

এছাড়া এক সেনা সদস্যের নিকট থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল করতে থাকে। পরে ছিনিয়ে নেওয় অস্ত্র প্রথমে গোপীনাথপুর পুলিশ তদ›ত কেন্দ্র এবং পরে ওই ইউনিয়নের  সাবেক চেয়ারম্যানের লাচ্চু শরীফের  কাছে জমা দেওয়া হয়।  

এঘটনায় আহতদের মধ্যে একজন নিজামকান্দি গ্রামের সফি কাজির ছেলে নূর কাজি (১০) ও   সেনা সদস্যসহ অপর  ৬ পরিচয় পাওয়া যায়নি। 

 

Ads