মির্জাপুরে বেশকিছু শিক্ষার্থী ট্র্যাফিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখছেন

শামীম মিয়া

১০ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম


মির্জাপুরে বেশকিছু শিক্ষার্থী ট্র্যাফিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখছেন

 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীরা গত ৫ই আগস্ট সরকার পতনের পরদিন থেকে নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের রাষ্ট্র সংস্কার কাজে সম্পৃক্ত রেখে যাচ্ছেন।তারা ট্র্যাফিক ব্যবস্থাপনা, দেয়াল লিখন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে একটি দায়িত্বশীল সময় পার করছেন।

শনিবার দেখা গেছে মির্জাপুর শহরের মির্জাপুর রেল ক্রসিং, মির্জাপুর বাইপাস,কাকলীর মোড়, মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড,মির্জাপুর মসজিদ মার্কেট এলাকায় বেশকিছু শিক্ষার্থী দক্ষতার সাথে ট্র্যাফিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখছেন। মির্জাপুর বাইপাস আন্ডারপাস, মির্জাপুর থানার দেয়ালে দেয়াল লিখন ও দেয়াল চিত্র অঙ্কন করছেন। তারা শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে যাচ্ছেন। এ বিষয়গুলো সাধারণ মানুষ উপভোগ করছেন এবং তাদের নির্দেশনা মেনে রাস্তায় চলাচল করছেন। 

এই কাজে সম্পৃক্ত সুজন শিকাদার, ইশা আক্তার, আতিক, মিম, সানজা, তানভীরসহ, বেশ কয়েক জন শিক্ষার্থীরা জানান, সিনিয়র-জুনিয়র মিলে কয়েকটি টিম করে তারা এই কাজ পরিচালনা করছেন।তারা স্বেচ্ছায় ও নিজেদের অর্থায়নে এই কাজগুলো করছেন। শিক্ষা জীবনের পাশাপাশি তারা রাষ্ট্র সংস্কারে দায়িত্বশীল ভূমিকা রাখতে চান বলে জানান শিক্ষার্থীরা।

 

Ads