টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

নাবিলা খাঁন

২২ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H. E. Mr. Yao Wen। আজ সোমবার ২২ এপ্রিল সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ  শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় রাষ্ট্রদূত তার সফর সঙ্গী, Song Yang, Economic and Commercial Counselor of the Embassy, Cui Yifeng, First Secretary of the Embassy, Shi Xueliang, Second Secretary,Liang Shuying, Attache, Ke Changliang, President of Chinese Enterprise Association in Bangladesh. গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম, জেলার পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব উকিং মে, টু্ঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ মঈনুল হক সহ (১৫/২০) অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

শ্রদ্ধা নিবেদন শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

 

 

Ads