জয়পুরহাটে রাম নবমী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৪, ০৯:২১ পিএম


জয়পুরহাটে রাম নবমী উদযাপন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রাম চন্দ্রের আবির্ভাব তিথি  উপলক্ষে  জয়পুরহাটে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রাম নবমী উদযাপন করা হয়েছে। ‌বুধবার (১৭ এপ্রিল) বাংলাদেশ হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে জেলা সদরের দুই নম্বর স্টেশন সড়কের জয়কালী মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

 

 

হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু।

 

 

এসময় উপস্থিত ছিলেন, মহিলা হিন্দু পরিষদের জেলা শাখা সাধারণ সম্পাদক লিপি রানী শীল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর বর্মন, হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলার আহবায়ক চৈতন্য চ্যাটার্জী, সদস্য সচিব দেবাশীষ মন্ডল, জেলা ছাত্র হিন্দু পরিষদের জেলা শাখা সভাপতি সম্পা রানী মহন্তসহ অগণিত ভক্তবৃন্দরা।

 

আলোচনা সভায়, সনাতন ধর্মালম্বীরা ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা ও  মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রাম চন্দ্রের আবির্ভাব উপলক্ষে শ্রী রামের আশীর্বাদ স্বরূপ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। 

 

 

Ads