গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ নারীসহ ৫জন নিহত

নাবিলা খাঁন

২০ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম


গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৪ নারীসহ ৫জন নিহত

ছবি- সংগৃহীত।

 

ঢাকা- বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া গ্লোবাল পরিবহন ও হাইয়াস মাইক্রো গাড়ির সংঘর্ষে একই পরিবারের ৪ নারী ও এক পুরুষসহ ৫ জন নিহত ও ওই পরিবারের আরো ৩জনসহ কমপক্ষে ১৫ জন জন আহত হয়েছে।

 

নিহত একই পরিবারের চার নারীর মধ্যে ৩ জনআপন বোন ও ১জন তাদের ভাবী, তাদের বাড়ী মাদারীপুরের কালকিনি্ অপর জনের বাড়ী গোপালগঞ্জে, সে গাড়ীর চালক।

 

পুলিশ জানিয়েছে- ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস  বেলা ১১ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগল ছেড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের আপন ৩ বোন ও তাদের ভাবী এবং গাড়ীর চালক ঘটনাস্থলেই মারা যায়। এসময় ওই পরিবারের আরো ৩জনসহ কমপক্ষে পনেরোজন আহত হয়। আহতদের মধ্যে ওই পরিবারের ৩জনের অবস্থা আশংকাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ে ছে।

 

 

Ads