গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের এক নারীসহ চার সদস্য গ্রেপ্তার

নাবিলা খাঁন

১৭ মার্চ ২০২৪, ০৩:০০ পিএম


গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের এক নারীসহ চার সদস্য গ্রেপ্তার

ছবি- সংগৃহীত।

 

প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের এক নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। মধ্যে রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের মো. শাকিল মিয়া (২১), সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকার বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাঁধন শেখ (২৪) ও সিঙ্গারকুল গ্রামের মাবিয়া শেখ (১৮)।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাগেরহাট জেলার পিকিং বর্মণ নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারক চক্রের নারী সদস্য মাবিয়ার শেখের পরিচয় হয়। এরপর থেকে মোবাইল ফোনে তাঁদের মধ্যে নিয়মিত কথোপকথন চলতে থাকে। গত বুধবার দেখা করার জন্য পিকিং বর্মণকে গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। তার কথা অনুযায়ী দেখা করতে আসলে পিকিং বর্মণকে আটকিয়ে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।

 

পরে, সে প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ করলে মধ্যে রাতে সদর উপজেলার বোড়াশী পশ্চিমপাড়া এলাকা থেকে মো. শাকিল মিয়া, বিল্লাল শিকদার, বাঁধন শেখ ও মাবিয়া শেখকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

 

 

Ads