গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুর থেকে ভ্যান চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নাবিলা খাঁন

০৯ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম


গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুর থেকে ভ্যান চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

রিদপুরের নগরকান্দা থেকে নিখোঁজ ভ্যান চালক আকাশ মাতুব্বরের বস্তাবন্দি মরদেহ এক মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক আকাশ মাতুব্বর(১৮) বাড়ী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামে।

 

নিহত আকাশের বাবা শাহ আলম মাতুব্বরের বরাত দিয়ে শুক্রবার সকালে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল সাংবাদিকদের জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি দুপুরের ভ্যান চালক আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিহত আকাশের বাবা শাহ,আলম মাতব্বর গত ৯ ফেব্রুয়ারী নগরকান্দা থানায় একটি জিডি করেন।

 

এরপর বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারি ডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুরিপানা পরিস্কার করার সময় একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনাস্থলে পৌছে ভ্যানচালক আকাশের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয় পুলিশ।

 

 

Ads